হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রাজা পালং মাদ্রসা দাখিল পরীক্ষা কেন্দ্রে নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ পূর্বাহ্ন

উখিয়া রাজাপালং মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তরপত্রের খাতায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অসদুপায় অবলম্বন করার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ সংক্রান্ত বিষয় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত বদরুল আলম কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে , চলতি দাখিল পরীক্ষায় রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ১২ টি মাদ্রাসার ৬৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
আব্দুল্লাহ আল ফারুক নামের একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত এক অভিযোগে উল্লেখ করেছেন , চলতি দাখিল পরীক্ষায় রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এমসিকিউ খাতা বাহিরে এনে উত্তরপত্র ভরাট করে কক্ষে নিয়ে পরীক্ষার্থীদেরকে সঠিক উত্তর শিখিয়ে দিচ্ছে।
কেন্দ্র সচিব সহ ৩ জন শিক্ষকের বিরুদ্ধে এমসিকিউ খাতায় অসদুপায় অবলম্বনের সরাসরি অভিযুক্ত করা হয়েছে।
কেন্দ্র সচিব মাওলানা আব্দুল হক সাংবাদিকদের জানান, পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বন সংক্রান্ত যে অভিযোগ করা হয়েছে সেটির কোন অস্তিত্ব নেই । পরীক্ষার হল থেকে এমসিকিউ খাতা বের করা হয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না । মূলত একটি মহল মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উপজেলা প্রশাসনের নিকট বিভ্রান্তকর অভিযোগ করেছে।
তদন্তের টিমের প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত বদরুল আলম জানান পরীক্ষা সংক্রান্ত বিষয়টি স্পর্শকাতর । তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছু বলা সম্ভব নই।
সচেতন নাগরিক সমাজ ও অভিভাবক মহল বিষয় খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট দাবি জানিয়েছেন।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার রাজা পালং মাদ্রসা দাখিল পরীক্ষা কেন্দ্রে নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রাজা পালং মাদ্রসা দাখিল পরীক্ষা কেন্দ্রে নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ পূর্বাহ্ন
উখিয়া রাজাপালং মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তরপত্রের খাতায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অসদুপায় অবলম্বন করার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত বিষয় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত বদরুল আলম কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে , চলতি দাখিল পরীক্ষায় রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ১২ টি মাদ্রাসার ৬৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আব্দুল্লাহ আল ফারুক নামের একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত এক অভিযোগে উল্লেখ করেছেন , চলতি দাখিল পরীক্ষায় রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এমসিকিউ খাতা বাহিরে এনে উত্তরপত্র ভরাট করে কক্ষে নিয়ে পরীক্ষার্থীদেরকে সঠিক উত্তর শিখিয়ে দিচ্ছে। কেন্দ্র সচিব সহ ৩ জন শিক্ষকের বিরুদ্ধে এমসিকিউ খাতায় অসদুপায় অবলম্বনের সরাসরি অভিযুক্ত করা হয়েছে। কেন্দ্র সচিব মাওলানা আব্দুল হক সাংবাদিকদের জানান, পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বন সংক্রান্ত যে অভিযোগ করা হয়েছে সেটির কোন অস্তিত্ব নেই । পরীক্ষার হল থেকে এমসিকিউ খাতা বের করা হয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না । মূলত একটি মহল মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উপজেলা প্রশাসনের নিকট বিভ্রান্তকর অভিযোগ করেছে। তদন্তের টিমের প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত বদরুল আলম জানান পরীক্ষা সংক্রান্ত বিষয়টি স্পর্শকাতর । তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছু বলা সম্ভব নই। সচেতন নাগরিক সমাজ ও অভিভাবক মহল বিষয় খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট দাবি জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×