হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। দেশের ৬১টি প্রতিষ্ঠান এই সুবিধা পাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি পাঠিয়ে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও এ সংক্রান্ত অনুলিপি প্রদান করা হয়েছে। এর আগে গত ৩১ ডিসেম্বর সুগন্ধি চাল রপ্তানির পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হয়েছিল।

প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে এই সময় বাড়ানো হয়েছে। গত বছরের এপ্রিলে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা অনুযায়ী ১০০ থেকে ৫০০ টন পর্যন্ত রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী প্রতি কেজি সুগন্ধি চালের রপ্তানি মূল্য ন্যূনতম ১ দশমিক ৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ডলারের বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি কেজির মূল্য দাঁড়ায় প্রায় ১৯৫ টাকা। নির্দেশনায় বলা হয়েছে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি চাল রপ্তানি করা যাবে না এবং প্রতিটি চালান জাহাজিকরণের পর সংশ্লিষ্ট কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই অনুমোদন কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় অর্থাৎ অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বা সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না। রপ্তানি নীতি আদেশ অনুযায়ী বাংলাদেশ থেকে সাধারণত চাল রপ্তানি নিষিদ্ধ হলেও সরকারের বিশেষ অনুমতি নিয়ে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে সুগন্ধি চাল রপ্তানি থেকে আয় হয় ২৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। তবে পরবর্তী অর্থবছরগুলোতে এই আয় কিছুটা কমে আসে। বর্তমানে যুক্তরাজ্য ইউরোপ যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৩০টির বেশি দেশে বাংলাদেশের কালিজিরা চিনিগুঁড়া ও কাটারিভোগসহ বিভিন্ন প্রজাতির সুগন্ধি চাল রপ্তানি হচ্ছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। দেশের ৬১টি প্রতিষ্ঠান এই সুবিধা পাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি পাঠিয়ে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও এ সংক্রান্ত অনুলিপি প্রদান করা হয়েছে। এর আগে গত ৩১ ডিসেম্বর সুগন্ধি চাল রপ্তানির পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হয়েছিল।প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে এই সময় বাড়ানো হয়েছে। গত বছরের এপ্রিলে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা অনুযায়ী ১০০ থেকে ৫০০ টন পর্যন্ত রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী প্রতি কেজি সুগন্ধি চালের রপ্তানি মূল্য ন্যূনতম ১ দশমিক ৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ডলারের বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি কেজির মূল্য দাঁড়ায় প্রায় ১৯৫ টাকা। নির্দেশনায় বলা হয়েছে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি চাল রপ্তানি করা যাবে না এবং প্রতিটি চালান জাহাজিকরণের পর সংশ্লিষ্ট কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে।এই অনুমোদন কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় অর্থাৎ অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বা সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না। রপ্তানি নীতি আদেশ অনুযায়ী বাংলাদেশ থেকে সাধারণত চাল রপ্তানি নিষিদ্ধ হলেও সরকারের বিশেষ অনুমতি নিয়ে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে সুগন্ধি চাল রপ্তানি থেকে আয় হয় ২৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। তবে পরবর্তী অর্থবছরগুলোতে এই আয় কিছুটা কমে আসে। বর্তমানে যুক্তরাজ্য ইউরোপ যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৩০টির বেশি দেশে বাংলাদেশের কালিজিরা চিনিগুঁড়া ও কাটারিভোগসহ বিভিন্ন প্রজাতির সুগন্ধি চাল রপ্তানি হচ্ছে।এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×