হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে বাবার আত্মসমর্পণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন


ঝালকাঠি, ১৫ ফেব্রুয়ারি – ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত বাবা নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং বাবাকে আটক করেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ (২৫) এবং আটক বাবার নাম আব্দুল বারেক খান (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান শুভ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং একাধিক এলাকাবাসীকেও কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে কেবল পরিবার নয়, এলাকাবাসীও আতঙ্কে থাকত। ঘটনার দিন সকালে শুভ তার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং বাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে সন্ধ্যায় বাজার থেকে দা কিনে এনে মাকে জানান, টাকা না দিলে রাতেই বাবা-মাকে জবাই করে হত্যা করবেন।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

ছেলের এমন হুমকিতে আতঙ্কিত হয়ে বাবা আব্দুল বারেক খান তার স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে পাঠান। পরে রাত ৩টার দিকে ঘুমন্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যার পর তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভর মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছেলের মাদকাসক্তি ও হত্যার হুমকিতে চরমভাবে অতিষ্ঠ হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে বাবার আত্মসমর্পণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে বাবার আত্মসমর্পণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঝালকাঠি, ১৫ ফেব্রুয়ারি – ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত বাবা নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং বাবাকে আটক করেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ (২৫) এবং আটক বাবার নাম আব্দুল বারেক খান (৫৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান শুভ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং একাধিক এলাকাবাসীকেও কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে কেবল পরিবার নয়, এলাকাবাসীও আতঙ্কে থাকত। ঘটনার দিন সকালে শুভ তার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং বাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে সন্ধ্যায় বাজার থেকে দা কিনে এনে মাকে জানান, টাকা না দিলে রাতেই বাবা-মাকে জবাই করে হত্যা করবেন।ছেলের এমন হুমকিতে আতঙ্কিত হয়ে বাবা আব্দুল বারেক খান তার স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে পাঠান। পরে রাত ৩টার দিকে ঘুমন্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যার পর তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভর মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছেলের মাদকাসক্তি ও হত্যার হুমকিতে চরমভাবে অতিষ্ঠ হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×