হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইতে সূচক বাড়ল ২০০ পয়েন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন


ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে এদিন মোট ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এই অংক আগের কার্যদিবসের চেয়ে ৪৮৫ কোটি টাকা বেশি, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকা।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬৪টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২২০টির শেয়ার দর বেড়েছে, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দর। এদিন সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইতে সূচক বাড়ল ২০০ পয়েন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইতে সূচক বাড়ল ২০০ পয়েন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে এদিন মোট ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এই অংক আগের কার্যদিবসের চেয়ে ৪৮৫ কোটি টাকা বেশি, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬৪টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২২০টির শেয়ার দর বেড়েছে, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দর। এদিন সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি।এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×