হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন


সিলেট, ১৬ ফেব্রুয়ারি – মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রয়াণ দিবস উপলক্ষ্যে তার জন্মস্থান সিলেট এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি স্মরণে বেলা ১১টায় রাওয়া হেলমেট হলে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। জেনারেল ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে ভূগোলে এমএ পড়ার সময় তিনি ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

১৯৪০ সালে দেরাদুন সামরিক একাডেমি থেকে তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে কিং কমিশন লাভ করেন। ১৯৪২ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ২৩ বছর বয়সে তিনি ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর হিসেবে একটি ব্যাটালিয়নের অধিনায়ক হয়ে নজিরবিহীন রেকর্ড গড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মিয়ানমার রণাঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তিনি দক্ষতার পরিচয় দেন। ১৯৬৭ সালে তিনি কর্নেল পদে থাকাকালীন অবসরে যান। পরবর্তী সময়ে ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে অসামান্য নেতৃত্ব প্রদান করেন। স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৬ ফেব্রুয়ারি – মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রয়াণ দিবস উপলক্ষ্যে তার জন্মস্থান সিলেট এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি স্মরণে বেলা ১১টায় রাওয়া হেলমেট হলে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। জেনারেল ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে ভূগোলে এমএ পড়ার সময় তিনি ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।১৯৪০ সালে দেরাদুন সামরিক একাডেমি থেকে তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে কিং কমিশন লাভ করেন। ১৯৪২ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ২৩ বছর বয়সে তিনি ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর হিসেবে একটি ব্যাটালিয়নের অধিনায়ক হয়ে নজিরবিহীন রেকর্ড গড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মিয়ানমার রণাঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তিনি দক্ষতার পরিচয় দেন। ১৯৬৭ সালে তিনি কর্নেল পদে থাকাকালীন অবসরে যান। পরবর্তী সময়ে ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে অসামান্য নেতৃত্ব প্রদান করেন। স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×