হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিএল ওয়ানডের সূচি ও দল ঘোষণা: নেতৃত্বে শান্ত-মিরাজরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন


বগুড়া, ১৬ ফেব্রুয়ারি – মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চারটি দলের চূড়ান্ত স্কোয়াড ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিএলের এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দল, যেগুলো হলো পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের লিগ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীতে। তিন রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে লড়বে।

ঘোষিত সূচি অনুযায়ী ২৩, ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের তিন রাউন্ডের খেলা। এরপর আগামী ৩ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বিসিবি ঘোষিত দলগুলোর মধ্যে উত্তরাঞ্চলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দলে লিটন দাস, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন। দক্ষিণাঞ্চলের অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ, যার দলে আছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞরা।

আরও পড়ুন

ব্যালন ডি’অরের ভোটে পঞ্চম মেসি, প্রথমবার জিতলেন হ্যারি কেইন

অন্যদিকে পূর্বাঞ্চলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির কাঁধে। তার দলে রয়েছেন মুমিনুল হক, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। মধ্যাঞ্চলের নেতৃত্বে থাকবেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই দলে সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেনের মতো ক্রিকেটাররা খেলবেন। জাতীয় দলের তারকাদের অংশগ্রহণে এবারের বিসিএল বেশ জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিসিএল ওয়ানডের সূচি ও দল ঘোষণা: নেতৃত্বে শান্ত-মিরাজরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিএল ওয়ানডের সূচি ও দল ঘোষণা: নেতৃত্বে শান্ত-মিরাজরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ১৬ ফেব্রুয়ারি – মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চারটি দলের চূড়ান্ত স্কোয়াড ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিএলের এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দল, যেগুলো হলো পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের লিগ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীতে। তিন রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে লড়বে।ঘোষিত সূচি অনুযায়ী ২৩, ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের তিন রাউন্ডের খেলা। এরপর আগামী ৩ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বিসিবি ঘোষিত দলগুলোর মধ্যে উত্তরাঞ্চলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দলে লিটন দাস, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন। দক্ষিণাঞ্চলের অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ, যার দলে আছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞরা।অন্যদিকে পূর্বাঞ্চলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির কাঁধে। তার দলে রয়েছেন মুমিনুল হক, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। মধ্যাঞ্চলের নেতৃত্বে থাকবেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই দলে সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেনের মতো ক্রিকেটাররা খেলবেন। জাতীয় দলের তারকাদের অংশগ্রহণে এবারের বিসিএল বেশ জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×