হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শপথ নিতে সংসদে নবনির্বাচিত এমপিরা, নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ নেবেন। শপথ নিতে তারা সংসদ ভবনে ঢুকছেন। শপথ কক্ষেই এই অনুষ্ঠান হবে।

শপথে অংশ নিতে সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের গাড়ি সংসদ ভবনের গেটে প্রবেশ করতে শুরু করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

চলতি নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের আগে শপথ পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় দলটির নির্বাচিত এমপিরা শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, ভেতরে ঢোকার সময় তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে।

টানা তিনটি সংসদ, অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে দলটি। আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে বিএনপি। তবে গত ১২ ফেব্রুয়ারি হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিরঙ্কুশ জয় পেয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শপথ নিতে সংসদে নবনির্বাচিত এমপিরা, নিরাপত্তা জোরদার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শপথ নিতে সংসদে নবনির্বাচিত এমপিরা, নিরাপত্তা জোরদার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ নেবেন। শপথ নিতে তারা সংসদ ভবনে ঢুকছেন। শপথ কক্ষেই এই অনুষ্ঠান হবে।শপথে অংশ নিতে সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের গাড়ি সংসদ ভবনের গেটে প্রবেশ করতে শুরু করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।চলতি নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের আগে শপথ পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় দলটির নির্বাচিত এমপিরা শপথ নেবেন।শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, ভেতরে ঢোকার সময় তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে।টানা তিনটি সংসদ, অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে দলটি। আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে বিএনপি। তবে গত ১২ ফেব্রুয়ারি হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিরঙ্কুশ জয় পেয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×