হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীনে বসন্ত উৎসবে এআই প্রযুক্তির নতুন প্রতিযোগিতা, বাজারে আসছে একাধিক মডেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন


বেইজিং, ১৭ ফেব্রুয়ারি – চীনে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবের ছুটির মধ্যেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। উৎসবের আমেজের সাথে পাল্লা দিয়ে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো একের পর এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল বাজারে আনছে।

গত বছর এই সময়েই ডিপসিক তাদের আর ১ ও ভি ৩ মডেল উন্মুক্ত করে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার অন্য প্রতিষ্ঠানগুলোও নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স উন্মোচন করেছে ডুবাও ২.০ চ্যাটবট। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী এটি ওপেনএআইয়ের জিপিটি এবং গুগলের জেমিনি মডেলের সমমানের। সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ডুবাও বর্তমানে চীনের শীর্ষস্থানীয় চ্যাটবট।

আরও পড়ুন

চীনা গুপ্তচর ও সহকর্মীর সঙ্গে পরকীয়া! নজিরবিহীন বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান

পাশাপাশি তাদের ভিডিও জেনারেশন মডেল সিড্যান্স ২.০ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। অন্যদিকে আলিবাবা বাজারে এনেছে কিউওয়েন ২.৫ ম্যাক্স এবং শীঘ্রই কিউওয়েন ৩.৫ আনার প্রস্তুতি নিচ্ছে। এই মডেলের প্রচারণায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে সংস্থাটি। চীনের এআই টাইগার হিসেবে পরিচিত ঝিপু নিয়ে এসেছে জিএলএম ৫ যা একটি ওপেন সোর্স মডেল এবং কোডিং ও দীর্ঘমেয়াদি কাজে দক্ষ।

মিনিম্যাক্স এনেছে এম২.৫ মডেল। প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট এনেছে এইচওয়াই ১.৮বি ২বিট যা সাধারণ স্মার্টফোনেও চলতে সক্ষম। শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য আইফ্লাইটেক এনেছে স্পার্ক এক্স২। তথ্য অনুসন্ধানের জন্য নেটইজ ইউডাও এনেছে লবস্টারএআই এবং রোবোটিক্সের জন্য ডেক্সমাল এনেছে ডিএমও। ডিপসিকও পিছিয়ে নেই তারা শীঘ্রই ভি ৪ মডেল আনার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে বসন্ত উৎসবের ছুটিতে চীনের এআই খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

চীনে বসন্ত উৎসবে এআই প্রযুক্তির নতুন প্রতিযোগিতা, বাজারে আসছে একাধিক মডেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীনে বসন্ত উৎসবে এআই প্রযুক্তির নতুন প্রতিযোগিতা, বাজারে আসছে একাধিক মডেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১৭ ফেব্রুয়ারি – চীনে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবের ছুটির মধ্যেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। উৎসবের আমেজের সাথে পাল্লা দিয়ে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো একের পর এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল বাজারে আনছে।গত বছর এই সময়েই ডিপসিক তাদের আর ১ ও ভি ৩ মডেল উন্মুক্ত করে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার অন্য প্রতিষ্ঠানগুলোও নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স উন্মোচন করেছে ডুবাও ২.০ চ্যাটবট। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী এটি ওপেনএআইয়ের জিপিটি এবং গুগলের জেমিনি মডেলের সমমানের। সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ডুবাও বর্তমানে চীনের শীর্ষস্থানীয় চ্যাটবট।পাশাপাশি তাদের ভিডিও জেনারেশন মডেল সিড্যান্স ২.০ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। অন্যদিকে আলিবাবা বাজারে এনেছে কিউওয়েন ২.৫ ম্যাক্স এবং শীঘ্রই কিউওয়েন ৩.৫ আনার প্রস্তুতি নিচ্ছে। এই মডেলের প্রচারণায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে সংস্থাটি। চীনের এআই টাইগার হিসেবে পরিচিত ঝিপু নিয়ে এসেছে জিএলএম ৫ যা একটি ওপেন সোর্স মডেল এবং কোডিং ও দীর্ঘমেয়াদি কাজে দক্ষ।মিনিম্যাক্স এনেছে এম২.৫ মডেল। প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট এনেছে এইচওয়াই ১.৮বি ২বিট যা সাধারণ স্মার্টফোনেও চলতে সক্ষম। শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য আইফ্লাইটেক এনেছে স্পার্ক এক্স২। তথ্য অনুসন্ধানের জন্য নেটইজ ইউডাও এনেছে লবস্টারএআই এবং রোবোটিক্সের জন্য ডেক্সমাল এনেছে ডিএমও। ডিপসিকও পিছিয়ে নেই তারা শীঘ্রই ভি ৪ মডেল আনার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে বসন্ত উৎসবের ছুটিতে চীনের এআই খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×