গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহর ও পেকুয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরের পর মিছিল সহকারে নেতাকর্মীরা দলে দলে বিএনপি কার্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করে।
এরপর সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানিয়েছে স্লোগান দিতে থাকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারপর দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বিপুর নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে সালাহউদ্দিন আহমদের নিজ এলাকা পেকুয়াতেও মিষ্টি বিতরণ করা হয়েছে। আর কক্সবাজারবাসীর প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নীত ও রোহিঙ্গা সংকটের সমাধান হবে।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি




মন্তব্য করুন