হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ অপরাহ্ন


চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি – সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা পবিত্র মাহে রমজানের রোজা পালন শুরু করেছেন। মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খাওয়ার মাধ্যমে বুধবার থেকে তারা আনুষ্ঠানিকভাবে সিয়াম সাধনা শুরু করেন। প্রতি বছরের মতো এবারও একদিন আগেই রোজা পালন শুরু করেছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা।

মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় বুধবার থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়াসহ বিভিন্ন স্থানে রোজা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা এলাকায় রোজা পালন করা হচ্ছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এছাড়া বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা এবং আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ও বরুমচড়া গ্রামেও রোজা শুরু হয়েছে। পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া এবং বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক অনুসারী বুধবার প্রথম রোজা পালন করছেন। চট্টগ্রামের বাইরে পার্বত্য এলাকার লামা, আলীকদম, নাইক্ষংছড়ি এবং কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় রোজা শুরুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নোয়াখালীর হাতিয়া, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষও সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে রোজা পালন করছেন।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি – সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা পবিত্র মাহে রমজানের রোজা পালন শুরু করেছেন। মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খাওয়ার মাধ্যমে বুধবার থেকে তারা আনুষ্ঠানিকভাবে সিয়াম সাধনা শুরু করেন। প্রতি বছরের মতো এবারও একদিন আগেই রোজা পালন শুরু করেছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা।মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় বুধবার থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়াসহ বিভিন্ন স্থানে রোজা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা এলাকায় রোজা পালন করা হচ্ছে।এছাড়া বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা এবং আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ও বরুমচড়া গ্রামেও রোজা শুরু হয়েছে। পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া এবং বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক অনুসারী বুধবার প্রথম রোজা পালন করছেন। চট্টগ্রামের বাইরে পার্বত্য এলাকার লামা, আলীকদম, নাইক্ষংছড়ি এবং কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় রোজা শুরুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নোয়াখালীর হাতিয়া, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষও সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে রোজা পালন করছেন।এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×