হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ অক্টোবর ২০২২, ১২:৫৬ অপরাহ্ন

দৈনিক ইত্তেফাকের উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল (৬৯) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। রোববার (৩০ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উখিয়া স্টেশনের বাজারপাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবুলের ছোট ভাই মোসলেম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার বাদ আসর তার জানাজা শেষে উখিয়া স্টেশন কবরস্থানে দাফন করা হবে।

রফিক উদ্দিন বাবুল উখিয়া স্টেশনের বাজারপাড়ার মরহুম জাকের হোসেন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সঙ্গে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন, উখিয়া প্রেস ক্লাব সভাপতি এসএম আনোয়ার, সাধারণ সম্পাদক রতন ধর, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
Print Image
দৈনিক ইত্তেফাকের উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল (৬৯) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। রোববার (৩০ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উখিয়া স্টেশনের বাজারপাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবুলের ছোট ভাই মোসলেম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার বাদ আসর তার জানাজা শেষে উখিয়া স্টেশন কবরস্থানে দাফন করা হবে। রফিক উদ্দিন বাবুল উখিয়া স্টেশনের বাজারপাড়ার মরহুম জাকের হোসেন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সঙ্গে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন, উখিয়া প্রেস ক্লাব সভাপতি এসএম আনোয়ার, সাধারণ সম্পাদক রতন ধর, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×