হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানের শুরুতেই ঢাকায় অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে বাড়ল ১৫ টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দামে অস্থিরতা লক্ষ্য করা গেছে। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, আর আকারে কিছুটা ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার বা মোকামে দাম বাড়ার কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুচরা পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দুই-তিন দিন ধরেই দাম ঊর্ধ্বমুখী। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বাজারে এই প্রভাব পড়েছে। এছাড়া রমজান উপলক্ষে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা এই মূল্যবৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন।

মারুফ হোসেন নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান এলেই ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ খোঁজেন। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ১০০ টাকার নিচে দুই কেজি পাওয়া যেত, এখন তা কিনতে ১২০ থেকে ১৩০ টাকা গুণতে হচ্ছে।

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন জানান, নিম্নবিত্তদের জন্য এই বাড়তি দাম মড়ার ওপর খাঁড়ার ঘা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রমজানের শুরুতেই ঢাকায় অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে বাড়ল ১৫ টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানের শুরুতেই ঢাকায় অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে বাড়ল ১৫ টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দামে অস্থিরতা লক্ষ্য করা গেছে। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, আর আকারে কিছুটা ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার বা মোকামে দাম বাড়ার কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।খুচরা পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দুই-তিন দিন ধরেই দাম ঊর্ধ্বমুখী। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বাজারে এই প্রভাব পড়েছে। এছাড়া রমজান উপলক্ষে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা এই মূল্যবৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন।মারুফ হোসেন নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান এলেই ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ খোঁজেন। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ১০০ টাকার নিচে দুই কেজি পাওয়া যেত, এখন তা কিনতে ১২০ থেকে ১৩০ টাকা গুণতে হচ্ছে।রিকশাচালক মো. শুক্কুর আল আমিন জানান, নিম্নবিত্তদের জন্য এই বাড়তি দাম মড়ার ওপর খাঁড়ার ঘা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×