হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের সভাপতিত্বে গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’-এর ঐতিহাসিক বৈঠক শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি – যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিশ্বনেতাদের সমন্বয়ে গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক শুরু হচ্ছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

গাজার ভবিষ্যৎ নিয়ে বিদ্যমান বহু অমীমাংসিত ইস্যুর সমাধানে আয়োজিত এই বৈঠকে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারেন বলে জানা গেছে। সম্প্রতি ওয়াশিংটনে অবস্থিত ইউএস ইনস্টিটিউট অব পিসের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের নামে নামকরণ করেছেন, যেখানে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো গাজা পুনর্গঠন তহবিলের জন্য ৫ বিলিয়ন ডলার সংগ্রহের ঘোষণা দিতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, এই তহবিলে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্র সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত প্রত্যেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার করে সহায়তা প্রদান করবে। বৈঠকের আলোচ্যসূচিতে গাজায় মানবিক সহায়তা প্রবাহ, পুনর্গঠন তহবিল, হামাস যোদ্ধাদের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলো প্রাধান্য পাবে।

তবে ট্রাম্পের এই বোর্ডে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকলেও ফিলিস্তিনি কোনো প্রতিনিধি না থাকায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ট্রাম্পের সভাপতিত্বে গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’-এর ঐতিহাসিক বৈঠক শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের সভাপতিত্বে গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’-এর ঐতিহাসিক বৈঠক শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি – যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিশ্বনেতাদের সমন্বয়ে গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক শুরু হচ্ছে।বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গাজার ভবিষ্যৎ নিয়ে বিদ্যমান বহু অমীমাংসিত ইস্যুর সমাধানে আয়োজিত এই বৈঠকে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারেন বলে জানা গেছে। সম্প্রতি ওয়াশিংটনে অবস্থিত ইউএস ইনস্টিটিউট অব পিসের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের নামে নামকরণ করেছেন, যেখানে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো গাজা পুনর্গঠন তহবিলের জন্য ৫ বিলিয়ন ডলার সংগ্রহের ঘোষণা দিতে পারে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, এই তহবিলে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্র সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত প্রত্যেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার করে সহায়তা প্রদান করবে। বৈঠকের আলোচ্যসূচিতে গাজায় মানবিক সহায়তা প্রবাহ, পুনর্গঠন তহবিল, হামাস যোদ্ধাদের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলো প্রাধান্য পাবে।তবে ট্রাম্পের এই বোর্ডে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকলেও ফিলিস্তিনি কোনো প্রতিনিধি না থাকায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×