হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিলিস্তিনির গুলিতে ২ ইসরায়েলি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ আগস্ট ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন

জেরুসালেম, ২০ আগস্ট – দখলকৃত পশ্চিম তীরের নাবুলাসের দক্ষিণে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ফিলিস্তিনের বিরুদ্ধে। নিহতদের একজনের বয়স ৬০, অন্যজনের ২৯। অস্ত্রধারীকে আটক করতে অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের হুওয়ারা গ্রামে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, উদ্ধার করার সময় দুজনই গুলিবিদ্ধ অবস্থায় অচেতন ছিলেন। তাদের নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলি মুখপাত্র।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের শহর নাবলুসের মূল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে সেখানকার ব্যবসা-বাণিজ্যও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত এক বছর এলাকাটিতে ইসরায়েলের সামরিক উপস্থিতি তীব্র আকার নিয়েছে। গত এক মাস আগেও এখানে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা রাতে বেলায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এসব ঘটনায় হুওয়ারায় উত্তেজনা লেগে আছে।

চলতি বছর ইসরায়েলি সেনা ও অবৈধ বসতিদের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষের ঘটনা অনেকটা বেড়েছে। পশ্চিম তীর, গাজা, জেরুজালেম ও রামাল্লায় শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। দেশটির বাহিনীর এমন কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ ও তুরস্ক।

সূত্র: বাংলাদেশ জার্নাল

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিলিস্তিনির গুলিতে ২ ইসরায়েলি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিলিস্তিনির গুলিতে ২ ইসরায়েলি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুসালেম, ২০ আগস্ট – দখলকৃত পশ্চিম তীরের নাবুলাসের দক্ষিণে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ফিলিস্তিনের বিরুদ্ধে। নিহতদের একজনের বয়স ৬০, অন্যজনের ২৯। অস্ত্রধারীকে আটক করতে অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের হুওয়ারা গ্রামে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, উদ্ধার করার সময় দুজনই গুলিবিদ্ধ অবস্থায় অচেতন ছিলেন। তাদের নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলি মুখপাত্র। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের শহর নাবলুসের মূল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে সেখানকার ব্যবসা-বাণিজ্যও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত এক বছর এলাকাটিতে ইসরায়েলের সামরিক উপস্থিতি তীব্র আকার নিয়েছে। গত এক মাস আগেও এখানে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা রাতে বেলায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এসব ঘটনায় হুওয়ারায় উত্তেজনা লেগে আছে। চলতি বছর ইসরায়েলি সেনা ও অবৈধ বসতিদের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষের ঘটনা অনেকটা বেড়েছে। পশ্চিম তীর, গাজা, জেরুজালেম ও রামাল্লায় শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। দেশটির বাহিনীর এমন কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ ও তুরস্ক। সূত্র: বাংলাদেশ জার্নাল [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×