হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহীদ মিনারে মানুষের ঢল, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন


ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।

একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। পরবর্তীতে বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদনের পর সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহীদ মিনারে আগত অনেককে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায় এবং তাদের হাতে ছিল জাতীয় পতাকা, বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শহীদ মিনারে মানুষের ঢল, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহীদ মিনারে মানুষের ঢল, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। পরবর্তীতে বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদনের পর সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহীদ মিনারে আগত অনেককে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায় এবং তাদের হাতে ছিল জাতীয় পতাকা, বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন।এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×