হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, হতে পারে ভয়াবহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ নভেম্বর – গত ১৭ নভেম্বর বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। যার প্রভাব যেতে না যেতেই ফের বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির খবর পাওয়া গেছে। যা আগামী ২৯ নভেম্বর নিম্নচাপে পরিণত হয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মিগজাউম। এর নাম দিয়েছে মিয়ানমার। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা বলছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আঘাত হানার শঙ্কা প্রবল।

বুধবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। যা ঘনীভূত হয়ে আগামী তিন দিনে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে লঘুচাপটি আগামী ২৬ নভেম্বর সৃষ্টি হতে পারে। যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিগজাউম সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ।

জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকায় আগামী শনিবার থেকে দেশের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। আবার ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সারা দেশে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলায় মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপর কুয়াশার আধিক্য থাকবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ নভেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, হতে পারে ভয়াবহ first appeared on DesheBideshe.

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, হতে পারে ভয়াবহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, হতে পারে ভয়াবহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ নভেম্বর – গত ১৭ নভেম্বর বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। যার প্রভাব যেতে না যেতেই ফের বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির খবর পাওয়া গেছে। যা আগামী ২৯ নভেম্বর নিম্নচাপে পরিণত হয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মিগজাউম। এর নাম দিয়েছে মিয়ানমার। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা বলছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আঘাত হানার শঙ্কা প্রবল। বুধবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। যা ঘনীভূত হয়ে আগামী তিন দিনে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে লঘুচাপটি আগামী ২৬ নভেম্বর সৃষ্টি হতে পারে। যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিগজাউম সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে । জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকায় আগামী শনিবার থেকে দেশের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। আবার ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সারা দেশে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়াবিদরা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলায় মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপর কুয়াশার আধিক্য থাকবে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৩ নভেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, হতে পারে ভয়াবহ first appeared on DesheBideshe.

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×