হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জান দেব কিন্তু জুলাই দেব না: ব্যারিস্টার আরমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন


মানিকগঞ্জ,, ২১ ফেব্রুয়ারি – ‘জান দেবেন কিন্তু জুলাই দেবেন না’—এমন মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনে বিজয়ী সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে তাঁর পিতা জামায়াত নেতা মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান নিজের গুম হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আমার পিতাকে ফাঁসি দেওয়ার কয়েক দিন আগে আমাকে গুম করে। আমি জানতেও পারিনি আমার পিতার কী হলো, আর আমার পরিবারও জানতে পারেনি আমার কী অবস্থা। আমি ধরেই নিয়েছিলাম আমার মৃত্যু হবে। কিন্তু মহান আল্লাহ তাঁর অপার করুণায় আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

’ তিনি শপথ ব্যক্ত করে বলেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, তাঁর ওপর হওয়া জুলুম যেন বাংলার মাটিতে আর কারও ওপর না হয়, সেজন্য তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। জনগণের সাংবিধানিক অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। এ সময় তিনি তাঁর বাবার ইসলামী আদর্শ নিয়ে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংসদ সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

কবর জিয়ারতের সময় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম ও মানিকগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জান দেব কিন্তু জুলাই দেব না: ব্যারিস্টার আরমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জান দেব কিন্তু জুলাই দেব না: ব্যারিস্টার আরমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] মানিকগঞ্জ,, ২১ ফেব্রুয়ারি – ‘জান দেবেন কিন্তু জুলাই দেবেন না’—এমন মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনে বিজয়ী সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে তাঁর পিতা জামায়াত নেতা মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার আরমান নিজের গুম হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আমার পিতাকে ফাঁসি দেওয়ার কয়েক দিন আগে আমাকে গুম করে। আমি জানতেও পারিনি আমার পিতার কী হলো, আর আমার পরিবারও জানতে পারেনি আমার কী অবস্থা। আমি ধরেই নিয়েছিলাম আমার মৃত্যু হবে। কিন্তু মহান আল্লাহ তাঁর অপার করুণায় আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন।’ তিনি শপথ ব্যক্ত করে বলেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, তাঁর ওপর হওয়া জুলুম যেন বাংলার মাটিতে আর কারও ওপর না হয়, সেজন্য তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। জনগণের সাংবিধানিক অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। এ সময় তিনি তাঁর বাবার ইসলামী আদর্শ নিয়ে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংসদ সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।কবর জিয়ারতের সময় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম ও মানিকগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×