হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউএনও’র নেতৃত্বে দিনব্যাপী বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট রোধ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ায় ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্টে এই অভিযান চালানো হয়।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এই বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে রমজানে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ ঠিক আছে কি না এবং ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করছেন কি না, তা খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: রফিক বাহিনীর সদস্যসহ আটক ৫

ইউএনও রিফাত আসমা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। অসাধু উপায়ে কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করলে বা অতিরিক্ত দাম আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউএনও’র নেতৃত্বে দিনব্যাপী বাজার মনিটরিং

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউএনও’র নেতৃত্বে দিনব্যাপী বাজার মনিটরিং

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Print Image
পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট রোধ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ায় ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্টে এই অভিযান চালানো হয়। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এই বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে রমজানে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ ঠিক আছে কি না এবং ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করছেন কি না, তা খতিয়ে দেখা হয়। ইউএনও রিফাত আসমা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। অসাধু উপায়ে কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করলে বা অতিরিক্ত দাম আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×