হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত মহিতাজ মুসকান (২২) মিরপুর মডেল থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল মধ্য পীরেরবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পীরেরবাগ এলাকার ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

তথ্যের সত্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিতাজ মুসকানের হেফাজত থেকে ১,৫৮০ পিস ইয়াবা ও বিক্রয়লব্ধ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন

ইরানের হামলার আশঙ্কায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Print Image
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত মহিতাজ মুসকান (২২) মিরপুর মডেল থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল মধ্য পীরেরবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পীরেরবাগ এলাকার ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিতাজ মুসকানের হেফাজত থেকে ১,৫৮০ পিস ইয়াবা ও বিক্রয়লব্ধ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×