জাতীয় নির্বাচনের পর ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ায় এসে বাবা–মায়ের কবর জিয়ারত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম. নাছির উদ্দীন।
শনিবার দুপুরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল এলাকার মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে প্রয়াত বাবা–মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট থেকে সাগরপথে সি-ট্রাকযোগে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাটে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।
পরে তিনি মাষ্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ ও বড়ঘোপ সমুদ্রসৈকত পরিদর্শন করেন। এ সময় আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন সিইসি।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
একই দিন বিকেলে কুতুবদিয়া সফর শেষে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন প্রধান নির্বাচন কমিশনার।




মন্তব্য করুন