হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, সিজিএস হলেন মাইনুর রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বেশ কয়েকটি পদে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে।রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়, যা প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

নতুন আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন পিএসও হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি পূর্বে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে বদলি করে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, সিজিএস হলেন মাইনুর রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, সিজিএস হলেন মাইনুর রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বেশ কয়েকটি পদে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে।রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়, যা প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।নতুন আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন পিএসও হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি পূর্বে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে বদলি করে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×