হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বদরখালীতে মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

মহেশখালী-কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে গাড়িবহর নিয়ে মহেশখালীর দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের আহমদ কবিরের ঘাটা এলাকায় বহরের একটি গাড়ির সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত খালেদ বিন ওয়ালিদ বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেচ্ছাপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহ ও সুমাইয়া জান্নাতের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বদরখালীতে মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বদরখালীতে মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Print Image
মহেশখালী-কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে গাড়িবহর নিয়ে মহেশখালীর দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের আহমদ কবিরের ঘাটা এলাকায় বহরের একটি গাড়ির সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত খালেদ বিন ওয়ালিদ বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেচ্ছাপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহ ও সুমাইয়া জান্নাতের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×