হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিয়মিত নামাজ পড়ে পুরস্কার জিতল ২৩০ শিশু-কিশোর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ নভেম্বর ২০২২, ০২:৩০ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৩০ জন শিশু-কিশোর। শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মসজিদ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার (৪ নভেম্বর) ‍শিশুদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। সর্বনিম্ন ৩০ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশুদেরও স্মার্ট ওয়াচ উপহার দেওয়া হয়।

মসজিদ কর্তৃপক্ষের ঘোষণা পর এতে স্বতস্ফুর্তভাবে অংশ নিতে প্রায় ৩৫২ জনেরও বেশি শিশু-কিশোর নিবন্ধন করেছিল। অংশগ্রহণকারীদের মধ্যে ৪ বছরের শিশু থেকে ১৬ বছরের কিশোরেরাও ছিল। এর মধ্যে ২৩০ জন শিশু-কিশোর নিয়মিত ৪০ দিন মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয়।

জানা গেছে, দ্বিতীয়বারের মতো এই পুরস্কারের আয়োজন করেছে মসজিদ কর্তৃপক্ষ। এর আগে গত বছরও এমন উদ্যোগ নেওয়া হয়। গত বছর মসজিদ কর্তৃপক্ষের এই উদ্যোগে ৯৩ জন শিশু-কিশোর টানা ৪০ দিন নামাজ আদায় করেছিল। এবার সেই সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

এ বিষয়ে মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মোশাররফ হোসেন বলেন, ‘এই উদ্যোগ সফল করতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন শিশুদের অভিভাবকরা, তারা বাচ্চাদের যেভাবে প্রস্তুত করে মসজিদে আসতে সহযোগীতা করেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আমি আশাবাদী, বিগত দিনগুলোর মতো শিশুরা সামনের দিনগুলোতেও মসজিদে আসবে’।

টানা ৪০ দিন নামাজ আদায় করা এক শিশুর অভিভাবক মামুন উর রশিদ বলেন, ‘মিরপুর ডিওএইচএস-এর মসজিদ কমিটির এই উদ্যোগ অনেক প্রশংসনীয়। এমন উদ্যোগের কারণে আমাদের সন্তানেরা নিয়মিত মসজিদে আসার ফলে অনেক দ্বীনি বিষয় সঠিকভাবে শিখতে পেরেছে। তিনি বলেন, শিশুদের মসজিদমুখী করতে দেশের প্রতিটি মসজিদ কমিটির এমন উদ্যোগ নেওয়া উচিত।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিয়মিত নামাজ পড়ে পুরস্কার জিতল ২৩০ শিশু-কিশোর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিয়মিত নামাজ পড়ে পুরস্কার জিতল ২৩০ শিশু-কিশোর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর ২০২২, ০২:৩০ অপরাহ্ন
Print Image
রাজধানীর মিরপুরে ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৩০ জন শিশু-কিশোর। শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মসজিদ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (৪ নভেম্বর) ‍শিশুদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। সর্বনিম্ন ৩০ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশুদেরও স্মার্ট ওয়াচ উপহার দেওয়া হয়। মসজিদ কর্তৃপক্ষের ঘোষণা পর এতে স্বতস্ফুর্তভাবে অংশ নিতে প্রায় ৩৫২ জনেরও বেশি শিশু-কিশোর নিবন্ধন করেছিল। অংশগ্রহণকারীদের মধ্যে ৪ বছরের শিশু থেকে ১৬ বছরের কিশোরেরাও ছিল। এর মধ্যে ২৩০ জন শিশু-কিশোর নিয়মিত ৪০ দিন মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয়। জানা গেছে, দ্বিতীয়বারের মতো এই পুরস্কারের আয়োজন করেছে মসজিদ কর্তৃপক্ষ। এর আগে গত বছরও এমন উদ্যোগ নেওয়া হয়। গত বছর মসজিদ কর্তৃপক্ষের এই উদ্যোগে ৯৩ জন শিশু-কিশোর টানা ৪০ দিন নামাজ আদায় করেছিল। এবার সেই সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। এ বিষয়ে মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মোশাররফ হোসেন বলেন, ‘এই উদ্যোগ সফল করতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন শিশুদের অভিভাবকরা, তারা বাচ্চাদের যেভাবে প্রস্তুত করে মসজিদে আসতে সহযোগীতা করেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আমি আশাবাদী, বিগত দিনগুলোর মতো শিশুরা সামনের দিনগুলোতেও মসজিদে আসবে’। টানা ৪০ দিন নামাজ আদায় করা এক শিশুর অভিভাবক মামুন উর রশিদ বলেন, ‘মিরপুর ডিওএইচএস-এর মসজিদ কমিটির এই উদ্যোগ অনেক প্রশংসনীয়। এমন উদ্যোগের কারণে আমাদের সন্তানেরা নিয়মিত মসজিদে আসার ফলে অনেক দ্বীনি বিষয় সঠিকভাবে শিখতে পেরেছে। তিনি বলেন, শিশুদের মসজিদমুখী করতে দেশের প্রতিটি মসজিদ কমিটির এমন উদ্যোগ নেওয়া উচিত।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×