হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশ বাহিনীর ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশের পোশাক পরিবর্তনের আগে এ বিষয়ে আরও গভীর গবেষণা ও জনমত যাচাই করা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকারের সময় গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান ইউনিফর্মটি নির্ধারণ করা হয়েছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন ও রাতের ডিউটিতে দৃশ্যমানতা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যেন সাদৃশ্য না থাকে, সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল। সংগঠনটি দাবি করেছে, অন্তর্বর্তী সরকার সম্প্রতি নতুন যে পোশাক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, তাতে মাঠপর্যায়ের সদস্যদের মতামত, আবহাওয়া ও পারিপার্শ্বিক বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এছাড়া অন্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে নতুন পোশাকের মিল থাকায় পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

সংগঠনটির মতে, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। বর্তমান পোশাকটি বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ইউনিফর্ম পরিবর্তনের মতো ব্যয়বহুল উদ্যোগের চেয়ে বাহিনীর আধুনিকায়ন জরুরি। বিশেষ করে থানা পর্যায়ে যানবাহন সংকট নিরসন ও লজিস্টিক সহায়তা বৃদ্ধিতে এই অর্থ ব্যয় করা অধিক যৌক্তিক হবে। পোশাকের রং বা নকশা পরিবর্তনের চেয়ে পুলিশ সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নকেই এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছে সংগঠনটি।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশ বাহিনীর ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশের পোশাক পরিবর্তনের আগে এ বিষয়ে আরও গভীর গবেষণা ও জনমত যাচাই করা প্রয়োজন।বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকারের সময় গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান ইউনিফর্মটি নির্ধারণ করা হয়েছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন ও রাতের ডিউটিতে দৃশ্যমানতা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যেন সাদৃশ্য না থাকে, সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল। সংগঠনটি দাবি করেছে, অন্তর্বর্তী সরকার সম্প্রতি নতুন যে পোশাক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, তাতে মাঠপর্যায়ের সদস্যদের মতামত, আবহাওয়া ও পারিপার্শ্বিক বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এছাড়া অন্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে নতুন পোশাকের মিল থাকায় পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।সংগঠনটির মতে, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। বর্তমান পোশাকটি বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ইউনিফর্ম পরিবর্তনের মতো ব্যয়বহুল উদ্যোগের চেয়ে বাহিনীর আধুনিকায়ন জরুরি। বিশেষ করে থানা পর্যায়ে যানবাহন সংকট নিরসন ও লজিস্টিক সহায়তা বৃদ্ধিতে এই অর্থ ব্যয় করা অধিক যৌক্তিক হবে। পোশাকের রং বা নকশা পরিবর্তনের চেয়ে পুলিশ সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নকেই এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছে সংগঠনটি।এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×