হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে, ৪৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে সুবিধা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার সারা দেশে মোট ৪৫ হাজার ২০০ জন শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় আনা হবে। ট্যালেন্টপুল এবং সাধারণ, এই দুই ক্যাটাগরিতে বোর্ডভিত্তিক কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বুধবার বা ২৫ ফেব্রুয়ারি এই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল বা মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং প্রতি মাসে ৪৫০ টাকা করে পাবে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৩৫০ টাকা এবং মাসে ৩০০ টাকা হারে অর্থ সহায়তা পাবে। এই আর্থিক সুবিধা পরবর্তী দুই বছর পর্যন্ত প্রদান করা হবে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বর্তমানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফলাফল চূড়ান্ত করার কাজ করছে।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে, ৪৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে সুবিধা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে, ৪৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে সুবিধা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার সারা দেশে মোট ৪৫ হাজার ২০০ জন শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় আনা হবে। ট্যালেন্টপুল এবং সাধারণ, এই দুই ক্যাটাগরিতে বোর্ডভিত্তিক কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বুধবার বা ২৫ ফেব্রুয়ারি এই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল বা মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং প্রতি মাসে ৪৫০ টাকা করে পাবে।অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৩৫০ টাকা এবং মাসে ৩০০ টাকা হারে অর্থ সহায়তা পাবে। এই আর্থিক সুবিধা পরবর্তী দুই বছর পর্যন্ত প্রদান করা হবে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বর্তমানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফলাফল চূড়ান্ত করার কাজ করছে।এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×