হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এমপি জাফরের সুপারিশে আরো ২১ রোগীকে প্রধানমন্ত্রীর ২৮ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ নভেম্বর ২০২২, ০৯:২১ অপরাহ্ন

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর বিশেষ সুপারিশের পরিপ্রেক্ষিতে আবারো ২১ জন রোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পেয়েছেন চিকিৎসা সহায়তা। এবার এসব রোগীকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন অংকের ২৮ লক্ষ টাকার চেক।
রবিবার (০৬ নভেম্বর) সকালে এমপির বাসভবনে উপকারভোগী এসব রোগী ও স্বজনদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান হিসেবে চিকিৎসা সহায়তার চেক।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য নিজেই বাড়িতে এই চেক হস্তান্তর করেন রোগী ও স্বজনদের হাতে। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম, এমপির পুত্র তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরীসহ উপকারভোগী রোগী ও তাদের স্বজনেরা।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- জাফর আলম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর বিশেষ সুপারিশে গত চারবছরে নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় পাঁচ শতাধিক অসুস্থ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মতো চিকিৎসা সহায়তা পেয়েছেন। সর্বোচ্চ ১০ লক্ষ, ৫ লক্ষ থেকে শুরু করে বিভিন্ন অংকের এই চিকিৎসা সহায়তা পেয়ে অনেকেই সুস্থ হয়ে জীবন-যাপন করছেন।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

এমপি জাফরের সুপারিশে আরো ২১ রোগীকে প্রধানমন্ত্রীর ২৮ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এমপি জাফরের সুপারিশে আরো ২১ রোগীকে প্রধানমন্ত্রীর ২৮ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর ২০২২, ০৯:২১ অপরাহ্ন
Print Image
বার্তা পরিবেশক: কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর বিশেষ সুপারিশের পরিপ্রেক্ষিতে আবারো ২১ জন রোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পেয়েছেন চিকিৎসা সহায়তা। এবার এসব রোগীকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন অংকের ২৮ লক্ষ টাকার চেক। রবিবার (০৬ নভেম্বর) সকালে এমপির বাসভবনে উপকারভোগী এসব রোগী ও স্বজনদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান হিসেবে চিকিৎসা সহায়তার চেক। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য নিজেই বাড়িতে এই চেক হস্তান্তর করেন রোগী ও স্বজনদের হাতে। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম, এমপির পুত্র তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরীসহ উপকারভোগী রোগী ও তাদের স্বজনেরা। এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- জাফর আলম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর বিশেষ সুপারিশে গত চারবছরে নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় পাঁচ শতাধিক অসুস্থ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মতো চিকিৎসা সহায়তা পেয়েছেন। সর্বোচ্চ ১০ লক্ষ, ৫ লক্ষ থেকে শুরু করে বিভিন্ন অংকের এই চিকিৎসা সহায়তা পেয়ে অনেকেই সুস্থ হয়ে জীবন-যাপন করছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×