হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রাজিলের মিনাস জেরাইসে টানা বৃষ্টি ও ভূমিধসে ২৩ জনের মৃত্যু, ৪০ জনের বেশি নিখোঁজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন


ব্রাসিলিয়া, ২৫ ফেব্রুয়ারি – ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়ে অন্তত ২৩ জন মারা গেছেন। এই দুর্যোগ আঘাত হেনেছে মিনাস জেরাইস অঙ্গরাজ্যে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জুইজ দে ফোরা শহরে, যেখানে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সেখানে জরুরি উদ্ধারকর্মীরা প্রশিক্ষিত উদ্ধার কুকুর নিয়ে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর এখনো ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ৪৪ বছর বয়সী লিভিয়া রোসা বলেন, আমরা গত রাত (সোমবার) থেকেই এখানে আছি, কেউ মাটির নিচে জীবিত আছে কি না তা দেখার জন্য। তিনি জানান, তার পরিবারের কয়েকজন সদস্য কাদার নিচে চাপা পড়ে আছেন। তিনি বলেন, আশাই এখন শেষ ভরসা।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামনে আরও কয়েক দিন বৃষ্টি চলতে পারে, এতে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়বে।

জুইজ দে ফোরার মেয়র মার্গারিদা সালোমাঁও বলেছেন, এলাকায় অন্তত ২০টি ভূমিধস হয়েছে এবং অনেক ঘরবাড়ি ধসে গেছে। তিনি বলেন, রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন অনেক মানুষ ঘরের ভেতরেই ছিলেন।

উদ্ধার বাহিনীর কর্মকর্তা মেজর দেমেত্রিয়াস গুলার্ত জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক শিশুকে উদ্ধার করতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, আমাদের এখনো আশা আছে।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের উদ্ধার বিভাগের অন্তত ১০৮ জন সদস্য জুইজ দে ফোরায় এবং ২৮ জন উবায় উদ্ধারকাজে কাজ করছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্গতদের পাশে থাকার কথা জানিয়ে বলেছেন, মানবিক সহায়তা নিশ্চিত করা, জরুরি সেবা আবার চালু করা, বাস্তুচ্যুতদের সহায়তা দেওয়া এবং পুনর্গঠনে আমরা সর্বোচ্চ সহায়তা করব।

তিনি বলেন, আমরা এখনো জীবন রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রাজিলের মিনাস জেরাইসে টানা বৃষ্টি ও ভূমিধসে ২৩ জনের মৃত্যু, ৪০ জনের বেশি নিখোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রাজিলের মিনাস জেরাইসে টানা বৃষ্টি ও ভূমিধসে ২৩ জনের মৃত্যু, ৪০ জনের বেশি নিখোঁজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২৫ ফেব্রুয়ারি – ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়ে অন্তত ২৩ জন মারা গেছেন। এই দুর্যোগ আঘাত হেনেছে মিনাস জেরাইস অঙ্গরাজ্যে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জুইজ দে ফোরা শহরে, যেখানে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সেখানে জরুরি উদ্ধারকর্মীরা প্রশিক্ষিত উদ্ধার কুকুর নিয়ে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর এখনো ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।স্থানীয় বাসিন্দা ৪৪ বছর বয়সী লিভিয়া রোসা বলেন, আমরা গত রাত (সোমবার) থেকেই এখানে আছি, কেউ মাটির নিচে জীবিত আছে কি না তা দেখার জন্য। তিনি জানান, তার পরিবারের কয়েকজন সদস্য কাদার নিচে চাপা পড়ে আছেন। তিনি বলেন, আশাই এখন শেষ ভরসা।দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামনে আরও কয়েক দিন বৃষ্টি চলতে পারে, এতে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়বে।জুইজ দে ফোরার মেয়র মার্গারিদা সালোমাঁও বলেছেন, এলাকায় অন্তত ২০টি ভূমিধস হয়েছে এবং অনেক ঘরবাড়ি ধসে গেছে। তিনি বলেন, রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন অনেক মানুষ ঘরের ভেতরেই ছিলেন।উদ্ধার বাহিনীর কর্মকর্তা মেজর দেমেত্রিয়াস গুলার্ত জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক শিশুকে উদ্ধার করতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, আমাদের এখনো আশা আছে।মিনাস জেরাইস অঙ্গরাজ্যের উদ্ধার বিভাগের অন্তত ১০৮ জন সদস্য জুইজ দে ফোরায় এবং ২৮ জন উবায় উদ্ধারকাজে কাজ করছেন।ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্গতদের পাশে থাকার কথা জানিয়ে বলেছেন, মানবিক সহায়তা নিশ্চিত করা, জরুরি সেবা আবার চালু করা, বাস্তুচ্যুতদের সহায়তা দেওয়া এবং পুনর্গঠনে আমরা সর্বোচ্চ সহায়তা করব।তিনি বলেন, আমরা এখনো জীবন রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×