হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁও-ঈদগড় সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় হতাহত-৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০২:০৩ অপরাহ্ন

সেলিম উদ্দীন,ঈদগাঁও::

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এ সময় মোবারক ও শামরান কবির আবু নামের আরো দুজন আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা।

গতকাল রবিবার রাত আনুমানিক রাত সোয়া ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা শিয়া পাড়া রাস্তার মাথায় এ দূর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

নিহত তমজিদ ঈদগড় ইউনিয়নের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টুটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক শামরান কবির যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে, পরে খাদে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমজিদকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও ইউপি মেম্বার আবদুল হাকিম দূর্ঘটনার সংবাদটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঈদগাঁও-ঈদগড় সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় হতাহত-৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁও-ঈদগড় সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় হতাহত-৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০২:০৩ অপরাহ্ন
Print Image
সেলিম উদ্দীন,ঈদগাঁও:: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোবারক ও শামরান কবির আবু নামের আরো দুজন আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা। গতকাল রবিবার রাত আনুমানিক রাত সোয়া ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা শিয়া পাড়া রাস্তার মাথায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তমজিদ ঈদগড় ইউনিয়নের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টুটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক শামরান কবির যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে, পরে খাদে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমজিদকে মৃত ঘোষণা করেন। ঈদগাঁও ইউপি মেম্বার আবদুল হাকিম দূর্ঘটনার সংবাদটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×