হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমীর খসরুকে আহ্বায়ক করে ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ‘ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নবগঠিত এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন

গণভোটের রায় না মানলে এক দফার পাথরের নিচে পিষ্ট হবেন: সরকারের প্রতি জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি

কমিটিতে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দায়িত্ব পালন করবেন। এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কমিটিকে সহায়তা দেবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এ কমিটিতে ‘সচিব’ বলতে জ্যেষ্ঠ সচিবরাও অন্তর্ভুক্ত থাকবেন।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমীর খসরুকে আহ্বায়ক করে ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমীর খসরুকে আহ্বায়ক করে ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ‘ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নবগঠিত এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।কমিটিতে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দায়িত্ব পালন করবেন। এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কমিটিকে সহায়তা দেবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এ কমিটিতে ‘সচিব’ বলতে জ্যেষ্ঠ সচিবরাও অন্তর্ভুক্ত থাকবেন।এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×