কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গিয়ে বসতবাড়ি হারানো এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের অর্থায়নে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) দিলীপ দে, রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের আজীবন সদস্য শাহ মোহাম্মদ জাহেদ, চকরিয়া যুব রেডক্রিসেন্ট সোসাইটির ডেপুটি টিম লিডার মোহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত এবং যুব রেডক্রিসেন্ট টিমের সদস্যরা।
যুব রেডক্রিসেন্ট ডেপুটি টিম লিডার ইশফাতুল হাসান ইশফাত বলেন, ইতোপূর্বে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে এবং কালবৈশাখী ঝড়ে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার গুলো চিহ্নিত করে রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের অর্থায়নে তাদের গৃহস্থালি কাজের জন্য মানবিক সহায়তা হিসেবে উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এরই আলোকে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে ইউএনও শাহীন দেলোয়ার চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
বিলুপ্ত চকরিয়া সুন্দরবন ও উপকুলে ৮০ হাজার বাইন কেওড়া গাছ রোপন
তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা করার লক্ষ্যে রেডক্রিসেন্ট সোসাইটি এ মানবিক উদ্যোগ গ্রহণ করে। এভাবে দুর্যোগে মানুষের পাশে, মানবতার সেবায় আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ##
- উত্তর মেহেরনামা ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষাপ্রসারে অনন্য পাঠশালা, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে প্রবাসির শিশু কন্যার মৃত্যু
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গিয়ে বসতবাড়ি হারানো এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক অসহায় পরিবারের মাঝে মান। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন