শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ওড়িশায় খনি কর্মকর্তাকে গ্রেপ্তারের পর ট্রলিব্যাগ ও আলমারিভর্তি টাকা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


ওড়িশা, ২৫ ফেব্রুয়ারি – ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে খনি বিভাগের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করেছে ভিজিল্যান্স বিভাগ।

মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার ওই কর্মকর্তার বাসভবনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত ওই কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি যিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।

দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠছিল যার মধ্যে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়টি ছিল অন্যতম। রাজ্য ভিজিল্যান্স বিভাগ এসব অভিযোগের ভিত্তিতে তার ওপর গোপন নজরদারি শুরু করেছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তদন্তকারী দল তার তিনটি ভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালায়। ভুবনেশ্বরে তার ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়।

তদন্ত কমিটির ধারণা ওই কর্মকর্তার কাছে আরও অবৈধ অর্থ গচ্ছিত থাকতে পারে। এছাড়া নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ সোনাও উদ্ধার করা হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: