হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ অপরাহ্ন


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে কমিশন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গত ১৩ ফেব্রুয়ারি এই নির্বাচনের বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সেই হিসেবে আগামী ১৫ মার্চ হিসাব দাখিলের শেষ সময়।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের জমা দেওয়া ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করে আগামী ২৫ মার্চের মধ্যে তা নির্বাচন কমিশনে প্রেরণ করবেন। নির্বাচনে বিজয়ী, পরাজিত কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত—সকল প্রার্থীর জন্যই এই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এমনকি কোনো প্রার্থীর নির্বাচনী ব্যয় না হলেও নির্ধারিত ফরমে ‘শূন্য’ উল্লেখ করে তা জমা দিতে হবে।

আইন অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের রিটার্ন যথাযথভাবে দাখিল না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে প্রার্থীকে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে কমিশন।গত ১৩ ফেব্রুয়ারি এই নির্বাচনের বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সেই হিসেবে আগামী ১৫ মার্চ হিসাব দাখিলের শেষ সময়।ইসির নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের জমা দেওয়া ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করে আগামী ২৫ মার্চের মধ্যে তা নির্বাচন কমিশনে প্রেরণ করবেন। নির্বাচনে বিজয়ী, পরাজিত কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত—সকল প্রার্থীর জন্যই এই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এমনকি কোনো প্রার্থীর নির্বাচনী ব্যয় না হলেও নির্ধারিত ফরমে ‘শূন্য’ উল্লেখ করে তা জমা দিতে হবে।আইন অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের রিটার্ন যথাযথভাবে দাখিল না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে প্রার্থীকে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×