হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মরিচ্যায় বিজিবির অভিযানে ব্যাটারি বক্স থেকে ইয়াবা-গুলি উদ্ধার, ইজিবাইক চালক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা এবং ৫৯ রাউন্ড তাজা গুলিসহ এক ইজিবাইক চালক মো. ছৈয়দুল বশর (২৮)-কে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে মরিচ্যা কাঁচাবাজার থেকে পশ্চিম গোয়ালিয়াগামী একটি ইজিবাইক থামানো হয়। তল্লাশির সময় চালকের আচরণ সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে ইজিবাইকটির ড্রাইভিং সিটের নিচে ব্যাটারি বক্সের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ইয়াবা ও তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ইয়াবা ও তাজা গুলি উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মরিচ্যায় বিজিবির অভিযানে ব্যাটারি বক্স থেকে ইয়াবা-গুলি উদ্ধার, ইজিবাইক চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মরিচ্যায় বিজিবির অভিযানে ব্যাটারি বক্স থেকে ইয়াবা-গুলি উদ্ধার, ইজিবাইক চালক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা এবং ৫৯ রাউন্ড তাজা গুলিসহ এক ইজিবাইক চালক মো. ছৈয়দুল বশর (২৮)-কে আটক করা হয়েছে। আটক ব্যক্তি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে মরিচ্যা কাঁচাবাজার থেকে পশ্চিম গোয়ালিয়াগামী একটি ইজিবাইক থামানো হয়। তল্লাশির সময় চালকের আচরণ সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ইজিবাইকটির ড্রাইভিং সিটের নিচে ব্যাটারি বক্সের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ইয়াবা ও তাজা গুলি উদ্ধার করা হয়। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ইয়াবা ও তাজা গুলি উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×