হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ব্যবসায়ীকে নিখোঁজের একদিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার তরুণ ব্যবসায়ী মো: ফরিদুল আলম ফরিদকে অপহরণের চব্বিশ ঘন্টার পর উপজেলাস্থ মাতামুহুরি ব্রিজের নিচ থেকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের মিয়াজী পাড়া পাড়ার একজন তরুণ ব্যবসায়ী।

তিনি গতকাল ২৫ ফেব্রুয়ারী বিকেল চারটার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়ক হতে নিখোঁজ হন। পরে তার স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ দিকে বিষয়টি (চকরিয়া -পেকুয়া) আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ অবগত হলে তিনি প্রশাসনকে ফরিদুল আলমকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

এদিকে আজ (বৃহস্পতিবার) ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় ফরিদুল আলমকে চকরিয়া উপজেলা মাতামুহুরি ব্রিজের নিচ থেকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন

ধানমন্ডি ৩২-এর সামনে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার, পাশে চিরকুট

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় ফরিদকে জীবিত পেয়ে তার পরিবার ও নেতাকর্মীরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমানে ফরিদুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, নিখোঁজ ব্যবসায়ী ফরিদুল আলমকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ব্যবসায়ীকে নিখোঁজের একদিন পর উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ব্যবসায়ীকে নিখোঁজের একদিন পর উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার তরুণ ব্যবসায়ী মো: ফরিদুল আলম ফরিদকে অপহরণের চব্বিশ ঘন্টার পর উপজেলাস্থ মাতামুহুরি ব্রিজের নিচ থেকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের মিয়াজী পাড়া পাড়ার একজন তরুণ ব্যবসায়ী। তিনি গতকাল ২৫ ফেব্রুয়ারী বিকেল চারটার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়ক হতে নিখোঁজ হন। পরে তার স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ দিকে বিষয়টি (চকরিয়া -পেকুয়া) আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ অবগত হলে তিনি প্রশাসনকে ফরিদুল আলমকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন। এদিকে আজ (বৃহস্পতিবার) ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় ফরিদুল আলমকে চকরিয়া উপজেলা মাতামুহুরি ব্রিজের নিচ থেকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় ফরিদকে জীবিত পেয়ে তার পরিবার ও নেতাকর্মীরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমানে ফরিদুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, নিখোঁজ ব্যবসায়ী ফরিদুল আলমকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×