হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভূমি অফিসে সেবামূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক, কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এখন থেকে দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবামূল্যের তালিকা সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি অফিসে ৪ ফুট বাই ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে, যেখানে কোন সেবার জন্য কত ফি, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। দেশের সব জেলা প্রশাসককে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামজারির ক্ষেত্রে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকাসহ মোট ১ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপির জন্য ১২০ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। এছাড়া মৌজা ম্যাপের প্রতি শিটের ফি ৫৪৫ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা প্রযোজ্য হবে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ লেনদেন করা যাবে না এবং ভূমি উন্নয়ন করসহ সব ফি অনলাইনে পরিশোধ করতে হবে। সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবি করা হলে বা হয়রানির শিকার হলে ১৬১২২ নম্বরে তাৎক্ষণিক অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ভূমি অফিসে সেবামূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক, কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভূমি অফিসে সেবামূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক, কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এখন থেকে দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবামূল্যের তালিকা সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি অফিসে ৪ ফুট বাই ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে, যেখানে কোন সেবার জন্য কত ফি, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। দেশের সব জেলা প্রশাসককে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামজারির ক্ষেত্রে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকাসহ মোট ১ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপির জন্য ১২০ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। এছাড়া মৌজা ম্যাপের প্রতি শিটের ফি ৫৪৫ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা প্রযোজ্য হবে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ লেনদেন করা যাবে না এবং ভূমি উন্নয়ন করসহ সব ফি অনলাইনে পরিশোধ করতে হবে। সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবি করা হলে বা হয়রানির শিকার হলে ১৬১২২ নম্বরে তাৎক্ষণিক অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×