হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন


কচুয়া, ২৭ ফেব্রুয়ারি – কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ব্যতিরেকে শিক্ষকরা অন্য কোনো পেশায় সম্পৃক্ত হতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় কাজ করতে চাইলে অবশ্যই কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। অনুমতিবিহীন কেউ অন্য কাজে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এবং গণমাধ্যমে তা প্রচারিত হলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। কেবল অভিযোগ নয়, সত্যতা মিললেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ না দিয়ে কেবল দুর্নীতির উদ্দেশ্যে অবকাঠামো নির্মাণে ব্যস্ত ছিল।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

শিক্ষার মানের দিকে তাদের কোনো নজর ছিল না। এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং কর্মকর্তাদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল ও ওসি বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কচুয়া, ২৭ ফেব্রুয়ারি – কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ব্যতিরেকে শিক্ষকরা অন্য কোনো পেশায় সম্পৃক্ত হতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় কাজ করতে চাইলে অবশ্যই কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। অনুমতিবিহীন কেউ অন্য কাজে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এবং গণমাধ্যমে তা প্রচারিত হলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। কেবল অভিযোগ নয়, সত্যতা মিললেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ না দিয়ে কেবল দুর্নীতির উদ্দেশ্যে অবকাঠামো নির্মাণে ব্যস্ত ছিল।শিক্ষার মানের দিকে তাদের কোনো নজর ছিল না। এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং কর্মকর্তাদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল ও ওসি বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×