হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ায় সরকার পতনের ষড়যন্ত্রে তদন্ত চলছে: পুলিশ প্রধান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন


কুয়ালালামপুর, ২৭ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার বর্তমান সরকার পতন ও জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোহাম্মদ খালিদ ইসমাইল। সম্প্রতি দায়ের করা একটি পুলিশ প্রতিবেদনের অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। অনলাইনে প্রচারিত ওই প্রতিবেদনে সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিনের স্ত্রী নাঈমাহ আব্দুল খালিদের নাম উঠে এসেছে।

তবে নাঈমাহ আব্দুল খালিদ সরকারকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টায় জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং অভিযোগটিকে মিথ্যা ও হাস্যকর বলে আখ্যায়িত করেছেন। পুলিশ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই মাসে যুক্তরাজ্যে একটি ফার্মের প্রতিনিধিদের সঙ্গে দাইমের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছিলেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকির ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে অন্তত পাঁচটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এছাড়া নাঈমার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহারের জন্য লবিস্ট নিয়োগের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পুলিশের মহাপরিদর্শক এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার পতন ও দেশের স্থিতিশীলতা নষ্টের এই ষড়যন্ত্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থাও জড়িত রয়েছে। সংসদীয় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার অপরাধে আইনের আওতায় এই তদন্ত পরিচালিত হচ্ছে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, সরকার পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দিয়েছে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের চেম্বার তদন্তকাজ কোনো হস্তক্ষেপ ছাড়াই পেশাদারভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মালয়েশিয়ায় সরকার পতনের ষড়যন্ত্রে তদন্ত চলছে: পুলিশ প্রধান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ায় সরকার পতনের ষড়যন্ত্রে তদন্ত চলছে: পুলিশ প্রধান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] কুয়ালালামপুর, ২৭ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার বর্তমান সরকার পতন ও জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোহাম্মদ খালিদ ইসমাইল। সম্প্রতি দায়ের করা একটি পুলিশ প্রতিবেদনের অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। অনলাইনে প্রচারিত ওই প্রতিবেদনে সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিনের স্ত্রী নাঈমাহ আব্দুল খালিদের নাম উঠে এসেছে।তবে নাঈমাহ আব্দুল খালিদ সরকারকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টায় জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং অভিযোগটিকে মিথ্যা ও হাস্যকর বলে আখ্যায়িত করেছেন। পুলিশ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই মাসে যুক্তরাজ্যে একটি ফার্মের প্রতিনিধিদের সঙ্গে দাইমের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছিলেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকির ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে অন্তত পাঁচটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।এছাড়া নাঈমার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহারের জন্য লবিস্ট নিয়োগের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পুলিশের মহাপরিদর্শক এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার পতন ও দেশের স্থিতিশীলতা নষ্টের এই ষড়যন্ত্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থাও জড়িত রয়েছে। সংসদীয় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার অপরাধে আইনের আওতায় এই তদন্ত পরিচালিত হচ্ছে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, সরকার পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দিয়েছে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের চেম্বার তদন্তকাজ কোনো হস্তক্ষেপ ছাড়াই পেশাদারভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে।এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×