হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে হামলার শঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৭ ফেব্রুয়ারি – ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করতে বলা হয়েছে। একইসঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো স্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দিতে পারেন।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জানিয়েছেন, যারা ইসরায়েল ছাড়তে ইচ্ছুক তারা যেন দ্রুততম সময়ের মধ্যে দেশটি ত্যাগ করেন। যেকোনো দেশের বিমানের টিকিট সংগ্রহ করে প্রথমে ইসরায়েল থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং তিনটি প্রধান কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে হামলার শঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে হামলার শঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৭ ফেব্রুয়ারি – ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করতে বলা হয়েছে। একইসঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো স্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দিতে পারেন।ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জানিয়েছেন, যারা ইসরায়েল ছাড়তে ইচ্ছুক তারা যেন দ্রুততম সময়ের মধ্যে দেশটি ত্যাগ করেন। যেকোনো দেশের বিমানের টিকিট সংগ্রহ করে প্রথমে ইসরায়েল থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং তিনটি প্রধান কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×