হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না, প্রশ্ন শুনেই চটলেন ঋষভ শেঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন


উদয়পুর, ২৭ ফেব্রুয়ারি – উদয়পুরের এক রাজকীয় ভেন্যুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ঘোড়ায় চড়ে বর বেশে বিজয়ের আগমন এবং পাহাড়ি পথ বেয়ে কনে বেশে রাশমিকার নেমে আসা যেন সিনেমার কোনো রোমান্টিক দৃশ্যকেও হার মানিয়েছে।

নবদম্পতির বিয়ের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তাঁরা। তবে এই আনন্দঘন পরিবেশের মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কান্তারা খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠিকে যখন প্রশ্ন করা হয় যে তিনি রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না, তখন তিনি দৃশ্যত ক্ষুব্ধ হন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

প্রত্যক্ষদর্শীদের মতে কোনো উত্তর না দিয়েই ঋষভ বিরক্তি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। উল্লেখ্য ঋষভ শেঠির পরিচালিত কিরিক পার্টি সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল রাশমিকার। সেই সিনেমার প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি, যার সঙ্গে পরবর্তীতে রাশমিকার বাগদানও সম্পন্ন হয়েছিল ২০১৭ সালে। সেই অনুষ্ঠানে ঋষভও উপস্থিত ছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই রক্ষিত ও রাশমিকার বাগদান ভেঙে যায় এবং তখন থেকেই ঋষভের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব তৈরি হয়। বাগদান বিচ্ছেদের পর রাশমিকা বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও পুরনো সম্পর্কের তিক্ততা যে এখনো পুরোপুরি কাটেনি, ঋষভের এই প্রতিক্রিয়াই যেন তার প্রমাণ বহন করছে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না, প্রশ্ন শুনেই চটলেন ঋষভ শেঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না, প্রশ্ন শুনেই চটলেন ঋষভ শেঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] উদয়পুর, ২৭ ফেব্রুয়ারি – উদয়পুরের এক রাজকীয় ভেন্যুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ঘোড়ায় চড়ে বর বেশে বিজয়ের আগমন এবং পাহাড়ি পথ বেয়ে কনে বেশে রাশমিকার নেমে আসা যেন সিনেমার কোনো রোমান্টিক দৃশ্যকেও হার মানিয়েছে।নবদম্পতির বিয়ের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তাঁরা। তবে এই আনন্দঘন পরিবেশের মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কান্তারা খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠিকে যখন প্রশ্ন করা হয় যে তিনি রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না, তখন তিনি দৃশ্যত ক্ষুব্ধ হন।প্রত্যক্ষদর্শীদের মতে কোনো উত্তর না দিয়েই ঋষভ বিরক্তি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। উল্লেখ্য ঋষভ শেঠির পরিচালিত কিরিক পার্টি সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল রাশমিকার। সেই সিনেমার প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি, যার সঙ্গে পরবর্তীতে রাশমিকার বাগদানও সম্পন্ন হয়েছিল ২০১৭ সালে। সেই অনুষ্ঠানে ঋষভও উপস্থিত ছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই রক্ষিত ও রাশমিকার বাগদান ভেঙে যায় এবং তখন থেকেই ঋষভের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব তৈরি হয়। বাগদান বিচ্ছেদের পর রাশমিকা বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও পুরনো সম্পর্কের তিক্ততা যে এখনো পুরোপুরি কাটেনি, ঋষভের এই প্রতিক্রিয়াই যেন তার প্রমাণ বহন করছে।এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×