হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবধৈ অনুপ্রবেশের ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকে দুই ভারতীয় যুবককে ফেরত দিল বিজিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন


নাওডাঙ্গা ইউনিয়ন, ১ মার্চ – বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক দুই ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হয়।

এর আগে ওই দিন বিকেলে লালমনিরহাটের নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। বিজিবি জানায়, আটকের প্রায় সাত ঘণ্টা পর রাত ১১টা ৫৫ মিনিটে দুই বাহিনীর মধ্যে সীমান্তে ১৫ মিনিটের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আটককৃতদের বিএসএফের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

ঢাবির টিএসসিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত

ফেরত পাঠানো দুই যুবক হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই নাগরিককে বিএসএফের জিম্মায় দেওয়া হয়েছে।

এস এম/ ১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

অবধৈ অনুপ্রবেশের ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকে দুই ভারতীয় যুবককে ফেরত দিল বিজিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবধৈ অনুপ্রবেশের ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকে দুই ভারতীয় যুবককে ফেরত দিল বিজিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নাওডাঙ্গা ইউনিয়ন, ১ মার্চ – বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক দুই ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হয়।এর আগে ওই দিন বিকেলে লালমনিরহাটের নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। বিজিবি জানায়, আটকের প্রায় সাত ঘণ্টা পর রাত ১১টা ৫৫ মিনিটে দুই বাহিনীর মধ্যে সীমান্তে ১৫ মিনিটের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আটককৃতদের বিএসএফের কাছে সোপর্দ করা হয়েছে।ফেরত পাঠানো দুই যুবক হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই নাগরিককে বিএসএফের জিম্মায় দেওয়া হয়েছে।এস এম/ ১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×