হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের সদর উপজেলায় যাত্রীবাহী নৌকায় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় বন্দুক (এলজি) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার চৌফলদণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দীপন দেবনাথ ও এএসআই আনোয়ারসহ এক দল পুলিশ চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালায়।

দুপুর আড়াইটার দিকে চৌফলদণ্ডী ব্রিজের পাশের জেটিঘাটে বিভিন্ন এলাকা থেকে নৌকায় আসা যাত্রীদের তল্লাশি করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মহেশখালীর এক নম্বর ঘাট থেকে আসা একটি নৌকার যাত্রীদের তল্লাশিকালে মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

আটক ওমর ফারুকের বাড়ি বালুখালীর ক্যাম্প-৮ এলাকায়। তিনি বর্তমানে উখিয়ার মরাগাছতলা রোহিঙ্গা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তল্লাশিকালে ফারুকের কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি বন্দুক ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সদর উপজেলায় যাত্রীবাহী নৌকায় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় বন্দুক (এলজি) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার চৌফলদণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দীপন দেবনাথ ও এএসআই আনোয়ারসহ এক দল পুলিশ চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালায়। দুপুর আড়াইটার দিকে চৌফলদণ্ডী ব্রিজের পাশের জেটিঘাটে বিভিন্ন এলাকা থেকে নৌকায় আসা যাত্রীদের তল্লাশি করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মহেশখালীর এক নম্বর ঘাট থেকে আসা একটি নৌকার যাত্রীদের তল্লাশিকালে মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ওমর ফারুকের বাড়ি বালুখালীর ক্যাম্প-৮ এলাকায়। তিনি বর্তমানে উখিয়ার মরাগাছতলা রোহিঙ্গা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, তল্লাশিকালে ফারুকের কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি বন্দুক ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×