হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নেই কোনো বাংলাদেশি আম্পায়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন


কলকাতা, ৩ মার্চ – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্বের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সুপার এইটে বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল দায়িত্ব পালন করলেও সেমিফাইনালের তালিকায় তাদের কেউ জায়গা পাননি। আগামী বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম সেমিফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। এছাড়া টিভি আম্পায়ার নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে জাভাগাল শ্রীনাথ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় আম্পায়ার হিসেবে আদ্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রেইফেল এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের অফিসিয়ালদের তালিকা এখনো প্রকাশ করেনি আইসিসি। এবারের আসরে ২০টি দল অংশ নিলেও শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত।

এস এম/ ৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নেই কোনো বাংলাদেশি আম্পায়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নেই কোনো বাংলাদেশি আম্পায়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ৩ মার্চ – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্বের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সুপার এইটে বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল দায়িত্ব পালন করলেও সেমিফাইনালের তালিকায় তাদের কেউ জায়গা পাননি। আগামী বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম সেমিফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। এছাড়া টিভি আম্পায়ার নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে জাভাগাল শ্রীনাথ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার।তৃতীয় আম্পায়ার হিসেবে আদ্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রেইফেল এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের অফিসিয়ালদের তালিকা এখনো প্রকাশ করেনি আইসিসি। এবারের আসরে ২০টি দল অংশ নিলেও শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত।এস এম/ ৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×