হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৪ ডিসেম্বর ২০২২, ০৯:২০ অপরাহ্ন

উখিয়ায় দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন রোহিঙ্গা নাগরিক মো. ফোরকান (৩৯)। অবশেষে ১০ হাজার পিস ইয়াবাসহ রবিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে পানবাজার ৯ নম্বর ক্যাম্প থেকে পুলিশের হাতে আটক হন তিনি।
আটক ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/২৪ ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা মো. ফোরকান একজন স্থানীয় পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন। বিষয়টি জানার পর থেকে তার কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। অবশেষে রবিবার (৪ ডিসেম্বর) পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তিনি জানান, জব্দকৃত মাদকসহ আটক আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর ২০২২, ০৯:২০ অপরাহ্ন
Print Image
উখিয়ায় দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন রোহিঙ্গা নাগরিক মো. ফোরকান (৩৯)। অবশেষে ১০ হাজার পিস ইয়াবাসহ রবিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে পানবাজার ৯ নম্বর ক্যাম্প থেকে পুলিশের হাতে আটক হন তিনি। আটক ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/২৪ ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা মো. ফোরকান একজন স্থানীয় পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন। বিষয়টি জানার পর থেকে তার কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। অবশেষে রবিবার (৪ ডিসেম্বর) পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, জব্দকৃত মাদকসহ আটক আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×