হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগ্রাসন না থামলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চলবে: ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন


জেনেভা, ৩ মার্চ – জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার আত্মরক্ষামূলক অভিযান অব্যাহত রাখবে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও সতর্ক করে বলেন, যদি কোনো প্রতিবেশী দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়, তবে সেই ঘাঁটিগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার জানান, ‘গুরুতর ঝুঁকি’র কারণে নাগরিকদের যত দ্রুত সম্ভব বর্তমানে সচল পরিবহন ব্যবস্থা ব্যবহার করে এসব দেশ ত্যাগ করা উচিত। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এছাড়া, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। রিয়াদ, জেদ্দা এবং দাহরানে অবস্থিত মার্কিন মিশনগুলোতে কর্মীদের জন্য ‘শেল্টার ইন প্লেস’ বা নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কতা জারি করা হয়েছে এবং সব ধরনের রুটিন ও জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগ্রাসন না থামলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চলবে: ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগ্রাসন না থামলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চলবে: ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেনেভা, ৩ মার্চ – জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার আত্মরক্ষামূলক অভিযান অব্যাহত রাখবে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও সতর্ক করে বলেন, যদি কোনো প্রতিবেশী দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়, তবে সেই ঘাঁটিগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।এদিকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার জানান, ‘গুরুতর ঝুঁকি’র কারণে নাগরিকদের যত দ্রুত সম্ভব বর্তমানে সচল পরিবহন ব্যবস্থা ব্যবহার করে এসব দেশ ত্যাগ করা উচিত। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।এছাড়া, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। রিয়াদ, জেদ্দা এবং দাহরানে অবস্থিত মার্কিন মিশনগুলোতে কর্মীদের জন্য ‘শেল্টার ইন প্লেস’ বা নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কতা জারি করা হয়েছে এবং সব ধরনের রুটিন ও জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।এনএন/ ৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×