হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমিরাতে রাফাল যুদ্ধবিমান ও ভূমধ্যসাগরে রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন


প্যারিস, ৪ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র সামরিক ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। ক্যাম্প দে লা পাইক্স নামের এই ঘাঁটিটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ফ্রান্সের তিন বাহিনীর কয়েকশ সদস্য অবস্থান করছেন।

সম্প্রতি একটি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ১ মার্চ আমিরাতের এই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় যাতে একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটির আকাশসীমা সুরক্ষিত রাখতেই মূলত রাফাল যুদ্ধবিমানগুলো সেখানে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি, সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স এই পদক্ষেপ নিচ্ছে। সংকট মোকাবিলায় ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনেরও প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

এস এম/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমিরাতে রাফাল যুদ্ধবিমান ও ভূমধ্যসাগরে রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমিরাতে রাফাল যুদ্ধবিমান ও ভূমধ্যসাগরে রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ৪ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র সামরিক ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। ক্যাম্প দে লা পাইক্স নামের এই ঘাঁটিটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ফ্রান্সের তিন বাহিনীর কয়েকশ সদস্য অবস্থান করছেন।সম্প্রতি একটি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ১ মার্চ আমিরাতের এই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় যাতে একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটির আকাশসীমা সুরক্ষিত রাখতেই মূলত রাফাল যুদ্ধবিমানগুলো সেখানে পাঠানো হচ্ছে।এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি, সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স এই পদক্ষেপ নিচ্ছে। সংকট মোকাবিলায় ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনেরও প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।এস এম/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×