হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত, পিস্তলসহ আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন


খুলনা, ৫ মার্চ – খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মাসুম বিল্লাহ নামের এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে বাটার দোকানের সামনে জনাকীর্ণ এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং রূপসা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। তিনি উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পাঁচজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গলায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনতা ও পুলিশের সহায়তায় অশোক ঘোষ নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা সম্ভব হয়।

উল্লেখ্য, নিহত মাসুম বিল্লাহর বড় ভাই এবং নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

এনএন/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত, পিস্তলসহ আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত, পিস্তলসহ আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ৫ মার্চ – খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মাসুম বিল্লাহ নামের এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।বুধবার রাত ৯টার দিকে বাটার দোকানের সামনে জনাকীর্ণ এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং রূপসা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। তিনি উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পাঁচজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গলায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনতা ও পুলিশের সহায়তায় অশোক ঘোষ নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা সম্ভব হয়।উল্লেখ্য, নিহত মাসুম বিল্লাহর বড় ভাই এবং নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।এনএন/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×