হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেপালে সাধারণ নির্বাচন: জেন-জি আন্দোলনের পর গণতন্ত্রের অগ্নিপরীক্ষা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন


কাঠমান্ডু, ৫ মার্চ – জেন-জি তরুণদের নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার পতনের ছয় মাস পর নেপালে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন।

বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরপরই ব্যালট বাক্স সংগ্রহ করে গণনা শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিমালয়ঘেরা দেশটির ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদের জন্য আয়োজিত এই নির্বাচনকে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্লেষকদের মতে এই ভোট অনেকটা পুরোনো রাজনৈতিক নেতৃত্বের ওপর গণভোটের মতো। জেন-জি আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের দাবি উঠেছিল তা নেপালের রাজনীতিতে স্থায়ী রূপ পাবে কি না সেটিও নির্ধারিত হবে এই নির্বাচনের ফলাফলে।

গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর তরুণদের নেতৃত্বে দুই দিনের বিক্ষোভে ৭৭ জন নিহত হওয়ার পর অলির সরকারের পতন ঘটে। এরপর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংসদ ভেঙে দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশের প্রথম নারী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। নির্বাচনে বিশেষ দৃষ্টি কাড়ছেন সাবেক কাঠমান্ডু মেয়র এবং র‍্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ বা ‘ব্যালেন’।

নির্বাচনে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য, অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থান বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

এনএন/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেপালে সাধারণ নির্বাচন: জেন-জি আন্দোলনের পর গণতন্ত্রের অগ্নিপরীক্ষা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেপালে সাধারণ নির্বাচন: জেন-জি আন্দোলনের পর গণতন্ত্রের অগ্নিপরীক্ষা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ৫ মার্চ – জেন-জি তরুণদের নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার পতনের ছয় মাস পর নেপালে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন।বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরপরই ব্যালট বাক্স সংগ্রহ করে গণনা শুরু হওয়ার কথা রয়েছে।হিমালয়ঘেরা দেশটির ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদের জন্য আয়োজিত এই নির্বাচনকে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিশ্লেষকদের মতে এই ভোট অনেকটা পুরোনো রাজনৈতিক নেতৃত্বের ওপর গণভোটের মতো। জেন-জি আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের দাবি উঠেছিল তা নেপালের রাজনীতিতে স্থায়ী রূপ পাবে কি না সেটিও নির্ধারিত হবে এই নির্বাচনের ফলাফলে।গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর তরুণদের নেতৃত্বে দুই দিনের বিক্ষোভে ৭৭ জন নিহত হওয়ার পর অলির সরকারের পতন ঘটে। এরপর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংসদ ভেঙে দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশের প্রথম নারী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। নির্বাচনে বিশেষ দৃষ্টি কাড়ছেন সাবেক কাঠমান্ডু মেয়র এবং র‍্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ বা ‘ব্যালেন’।নির্বাচনে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য, অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থান বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।এনএন/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×