শহিদুল ইসলাম::
দীর্ঘ সাত বছর পর জনসভায় যোগদিতে আগামী বুধবার কক্সবাজারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন।এ উপলক্ষে পুরো কক্সবাজার জেলা জুড়ে উৎসবের আমেজ।
এ উপলক্ষে উখিয়ার বিভিন্নস্হানে আওয়ামী লীগ ওসহযোগী সংগঠনের উদ্যেগে পৃর্থক স্বাগত মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক স্বাগত মিছিল উখিয়ার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে উখিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এরপর উখিয়ার ভুমি অফিসের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়।উক্ত পথসভায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সালাউদ্দিন।
বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম রশিদ আহমেদ।
অপরদিকে কোটবাজার ষ্টেশন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক স্বাগত মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার।
বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল হুদা,উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা সাংবাদিক রাসেল চৌধুরী,উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন,রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান।




মন্তব্য করুন