কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম প্রায় ১৩ মাস পর আবারও নিজ দায়িত্বে ফিরেছেন। একটি মামলার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। আদালতের রায়ের পর বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি পুনরায় ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
দায়িত্ব গ্রহণের দিন সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসলে স্থানীয় জনপ্রতিনিধি, পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। দীর্ঘদিন পর চেয়ারম্যানকে ফিরে পেয়ে উপস্থিতদের মধ্যে আনন্দঘন পরিবেশ দেখা যায়।
এর আগে একটি মামলা চলমান থাকায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ওই সময় পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।
দায়িত্বে ফিরে চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। মহামান্য আদালতের রায়ে আবারও আমার দায়িত্ব ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ আগের মতোই ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।”তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ থাকবেন।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
উল্লেখ্য, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন ছৈয়দ আলম। এরপর একটি মামলার জটিলতার কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। প্রায় ১৩ মাস পর আদালতের সিদ্ধান্তের মাধ্যমে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন।




মন্তব্য করুন