হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌঘাঁটিতে ইউক্রেনের হামলায় দুই ফ্রিগেট ক্ষতিগ্রস্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন


মস্কো, ৭ মার্চ – রাশিয়ার কৃষ্ণসাগরীয় নোভোরোসিস্ক নৌঘাঁটিতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবহরের দুটি ফ্রিগেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, গত ২ মার্চ রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণের পর দুটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে।

ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি হলো অ্যাডমিরাল এসেন এবং অ্যাডমিরাল মাকারভ। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে। এই হামলায় রাশিয়ার অন্য কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত শত্রুপক্ষের সামরিক অবকাঠামো ও স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জোরদার হচ্ছে প্রতিরক্ষাব্যবস্থা

এর আগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার বা এসবিইউ এর একটি সূত্র নিশ্চিত করেছিল যে, একই হামলায় রাশিয়ার মাইনসুইপার ভালেন্তিন পিকুল এবং সাবমেরিনবিরোধী জাহাজ ইয়েসিক ও কাসিমভ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ক্রিমিয়ায় ইউক্রেনের ধারাবাহিক আক্রমণের মুখে নোভোরোসিস্ক বর্তমানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। জানা গেছে, ইউক্রেনের এই হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল একটি প্রধান তেল রপ্তানি টার্মিনাল যা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফট দ্বারা পরিচালিত।

এস এম/ ৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌঘাঁটিতে ইউক্রেনের হামলায় দুই ফ্রিগেট ক্ষতিগ্রস্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌঘাঁটিতে ইউক্রেনের হামলায় দুই ফ্রিগেট ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ৭ মার্চ – রাশিয়ার কৃষ্ণসাগরীয় নোভোরোসিস্ক নৌঘাঁটিতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবহরের দুটি ফ্রিগেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, গত ২ মার্চ রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণের পর দুটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে।ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি হলো অ্যাডমিরাল এসেন এবং অ্যাডমিরাল মাকারভ। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে। এই হামলায় রাশিয়ার অন্য কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত শত্রুপক্ষের সামরিক অবকাঠামো ও স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে।এর আগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার বা এসবিইউ এর একটি সূত্র নিশ্চিত করেছিল যে, একই হামলায় রাশিয়ার মাইনসুইপার ভালেন্তিন পিকুল এবং সাবমেরিনবিরোধী জাহাজ ইয়েসিক ও কাসিমভ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ক্রিমিয়ায় ইউক্রেনের ধারাবাহিক আক্রমণের মুখে নোভোরোসিস্ক বর্তমানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। জানা গেছে, ইউক্রেনের এই হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল একটি প্রধান তেল রপ্তানি টার্মিনাল যা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফট দ্বারা পরিচালিত।এস এম/ ৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×